বঙ্গবন্ধু ও গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করতে হবে: স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৬ পিএম, ৭ জুন ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু ও মহাত্মা গান্ধীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ও দর্শন ধারণ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সকলকে কাজ করে যেতে হবে।
তিনি আজ বুধবার তাঁর কার্যালয়ে তার সঙ্গে হরিজন সেবক সংঘের সভাপতি অধ্যাপক ডঃ শঙ্কর কুমার সান্যালের নেতৃত্বে বাংলাদেশে গান্ধীবাদী ১৬ সদস্যের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন।
এ সময় তারা বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বঙ্গবন্ধু ও গান্ধীর আদর্শ ও দর্শন, ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, শান্তি ও সম্প্রীতির পক্ষে একত্রে কাজ করে যাওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন শান্তির জন্য কাজ করেছেন। এজন্য তিনি জুলিও কুরি পুরস্কার পেয়েছেন।
বঙ্গবন্ধু মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন উল্লেখ করে স্পিকার বলেন, ‘আমাদের সংবিধানেও ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে’।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উদ্ধৃতি দিয়ে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের সাথে বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনের মিল রয়েছে।
এসময় তিনি মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতা করার জন্য ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীসহ ভারতীয় জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অধ্যাপক ডঃ শঙ্কর কুমার সান্যাল বলেন, হরিজন সেবক সংঘ হিন্দু-মুসলিম, উচ্চবর্ণ- নিম্ন বর্ণের সৌহার্দ্য ও সম্প্রীতি তৈরি এবং অস্পৃশ্যতা নিবারণে কাজ করে চলেছে। এ সংঘের লক্ষ্য সারা পৃথিবীতে শান্তি ছড়িয়ে দেওয়া। এজন্য তারা বঙ্গবন্ধু এবং মহাত্মা গান্ধীকে উপলক্ষ করে ‘পিস ভিজিটে’ বাংলাদেশে এসেছেন।
তিনি বলেন, মহাত্মা গান্ধী বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং এ সংঘ ভারত-বাংলাদেশ মৈত্রীকে সুদৃঢ় করার জন্য নিরলস কাজ করে যাবে। এসময় হরিজন সেবক সংঘের পক্ষ থেকে সভাপতি ডঃ শঙ্কর কুমার সান্যাল স্পিকারকে উত্তরীয় পরিয়ে দেন।
সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, নুরুন্নবী চৌধুরী, আহমেদ ফিরোজ কবির, আরমা দত্ত, রুমানা আলী ও অ্যাডভোকেট গেন্ডা রিয়া ঝর্ণা সরকার এবং গান্ধীবাদী প্রতিনিধি দলের সদস্য শ্রীমতী শিখা সান্যাল, শ্রী লক্ষ্মী দাস, শ্রী নরেশ যাদব, শ্রী রাজু ভাই পারমার, শ্রী কুনওয়ার শেখর বিজেন্দ্র, শ্রী পি. মারুথি, শ্রী সঞ্জয় কুমার রায়, শ্রীমতী নিধি বিজেন্দ্র, বংশিকা শেখর, শ্রী বংশ শেখর, শ্রী মহেন্দ্র প্রসাদ, শ্রী ঈশ্বর সিং রাঠোর এবং বাংলাদেশ থেকে এএইচ নোমান, মিসেস তন্দ্রা বড়ুয়া, শ্রী শৈল বৈরাগীসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে











